Inhouse product
| Name | আঁধার মানবী |
| Author | মাহিন মাহমুদ |
| Publisher | মাকতাবাতুল হাসান |
| Edition | 1st Published, 2022 |
| Number of Pages | 223 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Summary | "আঁধার মানবী" বইয়ের গল্পাংশঃ : টোকাই: নেত্রকোনা রেলষ্টেশনের বসার জায়গাগুলোর অবস্থা কাহিল। সবগুলোই টোকাই আর হকারদের দখলে। জামিল অনেক খুঁজেটুজে একটাতে বসে পড়ল। ট্রেন আসতে আরো একঘন্টা লেট হবে। জামিলের পাশের চেয়ারগুলোতে তেরো চৌদ্দ বছর বয়সি দু'টা টোকাই বসে বসে বাদাম খাচ্ছে। ওদেরকে দাওয়াত দেয়া যেতে পারে। বাংলাদেশে টোকাইরা দ্বীনের আলো থেকে বঞ্চিত। এদের নিয়ে ভাবার কেউ নেই। জামিল ডাকল, -'এই শোনো!' জামিলের ডাক শুনে একজন তাকাল। অন্যজন একমনে টপাটপ বাদাম সেঁটেই যাচ্ছিল। -'ছার। কিছু কইবেন?' -'তোমাদের নাম কী?' -'আমার নাম টিপু। এইডার নাম মন্টু।' -'তোমরা নামাজ পড়?' মন্টুর বাদাম খাওয়া শেষ। সে চুপ করে তাকিয়ে আছে। টিপু বলল, -'না পরিনাহ। আব্বায় অই পরেনা! আমি ত পোলাপাইন।' -'তোমার আব্বা কি করে?' -'কিছুই করে না। ঘুরে আর খায়। তয় একটা কাম করে! খালি জুয়া খেলে।' -'বলো কি! জুয়া খেলা তো ভালো কাজ না। তোমরাও খেল নাকি?' মন্টুর এবার জবান খুলেছে। সে বলল, -'আমরা এইতান খেলিনাহ। কিরকেট খেলি। এই খেলা মজা আছে!' জামিল বলল, |
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet