তাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী)

(0 reviews)

Inhouse product


Price
৳1,230.00 ৳2,000.00 /PCs -39%
Club Point: 1000
Quantity
(In stock)
Total Price
Refund
Not Applicable
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
Nameতাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী)
Translator অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক
Editor ড. আব্দুল্লাহ ফারুক, মুহাম্মাদ সাইফুল্লাহ, শাইখ আব্দুর রব আফ্ফান, আবূ রাশাদ আজমাল বিন আব্দুন নূর প্রমুখ
Publisher তাওহীদ পাবলিকেশন্স
Number of Pages১১৪৫, গ্লোসী পেপার 
Countryবাংলাদেশ 
Languageবাংলা & আরবী 
Summary 

আল-কুরআন আরবী ভাষায় নাযিলকৃত। অধিকাংশ বাংলাভাষীর পক্ষে বাংলা অনুবাদ ছাড়া কুরআন বুঝার উপায় নেই। এ পর্যন্ত বহু আলিম তাফসীর তাইসীরুল কুরআন গ্রন্থটির বঙ্গানুবাদ করলেও তাঁরা অনেকেই উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন। ফলে স্বল্প শিক্ষিত এ বিশাল সমাজের নিকট এ মর্মার্থ যেমন রয়ে গেছে দুর্বোধ্য, তেমনি এর মর্মার্থ বোঝার ব্যাপারেও দেখা যায় উদাসীনতা। আল-কুরআনের অনুবাদকে সহজ সরল ভাষায় এবং সহীহ আক্বীদা অনুযায়ী অনুবাদের দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত “তাফসীর তাইসীরুল কুরআন” অনন্য। হাজারো সহীহ আক্বীদা ও মানহাজের অনুসারীগণ এই অনুবাদের উপর নির্ভর করে থাকেন ।

তাফসীর তাইসীরুল কুরআন এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ
১. তাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী) গ্রন্থটি অতি সহজ ভাষায় অনূদিত।
২. আসমা ওয়াস-সিফাত, অর্থাৎ আল্লাহ তা‘আলার গুণবাচক নাম সম্বলিত আয়াতসহ আক্বীদাহ বিষয়ক আয়াতগুলোর সঠিক তরজমা তাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী) গ্রন্থটিতে।
৩. তাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী) গ্রন্থটি আয়াত সংশি­ষ্ট হাদীসগুলো শুধুমাত্র বুখারী ও মুসলিম থেকে গ্রহণ করা হয়েছে।
৪. সহীহ হাদীসগুলোর নয়টি গ্রন্থের (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, আবূ দাউদ, ইবনু মাজাহ, মুওয়াত্তা, মুসনাদ আহমাদ ও দারেমী) আলোকে তাখরীজ ও সহায়ক হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে। বুখারী, মুসলিম ও ইবনু মাজাহর নম্বর নেয়া হয়েছে ফুয়াদ আবদুল বাকী সম্পাদিত গ্রন্থ থেকে। তিরমিযীর নম্বর নেয়া হয়েছে আহমাদ শাকের সম্পাদিত গ্রন্থ থেকে। আবূ দাঊদের নম্বর নেয়া হয়েছে মুহীউদ্দীন সম্পাদিত গ্রন্থ থেকে। আহমাদের নম্বর নেয়া হয়েছে এহইয়াতুত তুরাস সম্পাদিত গ্রন্থ থেকে। মুওয়াত্তা মালিকের নম্বর তার নিজস্ব। সর্বশেষে দারেমীর নম্বর নেয়া হয়েছে আলামী ও রামযালী সম্পাদিত গ্রন্থ থেকে। অর্থাৎ হাদীসের বিস্ময়কর সূচীগ্রন্থ আল-মু‘জামুল মুফাহরাস লি আল-ফাযিল হাদীস অবলম্বনে হাদীস নম্বর সংযোজিত হয়েছে।
৫. আল-কুরআনুল কারীমের বিষয়ভিত্তিক ধারাবাহিক সূচীপত্র প্রস্তুত করা হয়েছে। যেখানে প্রায় আড়াই হাজার বিষয়ে প্রথমে সূরা নম্বর ও পরে আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে।
৬. বাংলা বিষয়সূচীর সাথে সাথে আরবী ভাষাতেও বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে তাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী) গ্রন্থটিতে এবং আরবী বাক্যের হারাকাত দিয়ে সর্বসাধারণ ও শিক্ষাথীদের পাঠোপযোগী করা হয়েছে।
৭. তাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী) গ্রন্থটি বাংলাভাষী পাঠকদের সহজ পাঠের জন্য আরবির বিশেষ ফন্ট ব্যবহার করা হয়েছে।
৮.তাফসীর তাইসীরুল কুরআন (বিষয়সূচী) গ্রন্থটি সর্বোপরি উন্নতমানের কাগজে মুদ্রিত হয়েছে এবং মজবুত ও আকর্ষণীয়ভাবে বাইন্ডিং করা হয়েছে।

Frequently Bought Products

Product Queries (0)

Login Or Registerto submit your questions to seller

Other Questions

No none asked to seller yet

All categories
Flash Sale
Todays Deal