Inhouse product
| Name | গনিতের স্বপ্নযাত্রা ২: গণিত অলিম্পিয়াডের প্রথম ধাপ |
| Author | আহমেদ জাওয়াদ চৌধুরী , তামজীদ মোর্শেদ রুবাব |
| Publisher | আদর্শ |
| Edition | January, 2023 |
| Number of Pages | 256 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Summary | আমাদের চিরাচরিত পাঠ্যক্রমের গণিত থেকে গণিত অলিম্পিয়াডের গণিত কিন্তু আলাদা । আমাদের পাঠ্যবইয়ের গণিতগুলাে মূলত অনুশীলনী আর অলিম্পিয়াডের গণিতে থাকে সমস্যা! খটকা লাগছে কি? গণিতের অনুশীলনী আর সমস্যা কিন্তু এক বিষয় নয় । লেখকদের ভাষায় অনুশীলনী করতে হয় হাত দিয়ে, আর সমস্যার সমাধান করতে হয় মাথা দিয়ে । নিয়মগুলাে জানা আছে, টানা অঙ্ক করে গেলেই সমাধান হয়ে যাবে—এমন ব্যাপারগুলাে হলাে অনুশীলনী । আর নিয়মটা কী হবে এটাই যখন আরেকটা চিন্তার বিষয়, তখন সেটাকে বলা যায় সমস্যা। বােঝাই যাচ্ছে ব্যাপারটা মােটেও সহজ কিছু নয় । আর এ কারণেই যখন নানান চিন্তার পর সমাধানের পথটা মিলে যায়, সেই আনন্দের অনুভূতিটাও স্বর্গীয়! সমস্যা সমাধানের কোনাে একক সূত্র নেই, আছে শুধু কিছু কৌশল। এমন অনেক কৌশল নিয়েই এ বইটি। নানান রকম মজার উদাহরণ আর গল্প দিয়ে এসব কৌশল চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে । |
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet