Inhouse product
| Name | বিষয়ভিত্তিক জুমার বয়ান |
| Author | আরেফ বিল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ হাকীম আখতার, শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ), মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী |
| Publisher | মাকতাবাতুল হিজায |
| Number of Pages | ৬১৬ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Summary | ওয়াজ-নসিহতের মাধ্যমে দীনকে মানুষের কাছে অত্যন্ত সহজে পৌঁছানো যায়। আর ওয়াজ-নসিহতের প্রধান কেন্দ্র হচ্ছে মসজিদের মিম্বর। মসজিদের ইমাম-খতিবগণ পবিত্র জুমার দিন মুসল্লিদের কর্ণে কুরআন ও হাদিসের বাণী পৌঁছে দেন, জ্ঞান ও মানবতার ধ্বনি ঢেলে দেন। এই বাণী, এই ধ্বণি হয়ে ওঠে মুসলিম উম্মাহর আদর্শ, তাদের জীবনের আলো । জুমার বয়ান যদি হয় স্বচ্ছ ও নির্মল, তাহলে কঠিন জীবনও হয়ে ওঠে সহজ ও কোমল। জুমার বয়ান মানবজীবনে বিস্তর প্রভাব ফেলে। কাজেই জুমার বয়ানে থাকা চাই কুরআন-হাদিসের নির্যাস, সাজানো-গোছানো বিন্যাস । এ পথে যারা নবীন, তাদের জন্য আমাদের ক্ষুদ্র আয়োজন “বিষয়ভিত্তিক জুমার বয়ান”। এটি এমন একটি বই, যে বই সময়ের কথা বলে, জীবনের আলো ছড়ায়। ওয়াজ ও মসজিদের সাথে যুক্ত প্রতিটি আলেমের নিকট বইটি থাকা একান্ত জরুরি। অসংখ্য বইয়ের ভিড়ে এ বইটি আপনার প্রথম পছন্দ হওয়ার আরও কারণ হলো-
বইটি ইমাম, খতিব, ওয়ায়েজ ও বক্তাদের বয়ান করার উপযোগী করে লেখা হলেও সাধারণ পাঠকও এই বই থেকে ইসলামি শিক্ষা অর্জন এবং প্রয়োজনীয় মাসায়েল জানতে পারবেন, জীবনকে আলোকিত করার উপাদান এবং সিরাতে মুস্তাকিমে চলার পাথেয় পাবেন ইনশাআল্লাহ। |
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet