বিখ্যাত ৫ আউলিয়ার জীবনী
১। বড়পীর হযরত আব্দুল কাদের জিলানি রহঃ
২। হযরত শাহজালাল রহঃ
৩। হযরত শাহ পরান রহঃ
৪। হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রহঃ
৫। হযরত ওয়ায়েজ করনী রহঃ
পবিত্র কুরআনুল কারিমের একাধিক স্থানে ওলি ও আওলিয়া শব্দের ব্যবহার করা হয়েছে। তুলে ধরা হয়েছ তাদের পরিচয়। আবার যেসব গুণের কল্যাণে একজন মানুষ ওলিতে পরিণত হয়, তা-ও সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা যার বন্ধু বা অভিভাবক তিনিই হলেন ওলি। আর ওলিদের ওপর মহান আল্লাহ সব সময় সন্তুষ্ট থাকেন। যারা ওলি তারাও মহান আল্লাহর বিধি-বিধান পালনে থাকেন একনিষ্ঠ। কুরআনুল কারিমে ওলিদের ব্যাপারে বলা হয়েছে-
সাবধান! জেনে রেখ, যারা আল্লাহর বন্ধু; তাদের না কোনো ভয়-ভীতি আছে, আর না তারা চিন্তান্বিত হবে।’ (সুরা ইউনুস : আয়াত ৬২)