বই কিনার আগে লেখকের কথাগুলো পড়ে নিন।
যারা Rony Parvej’s EEE Job Solution (Volume-1) এর 4th Edition কিনেছেন এই বইটা শুধু তাঁদের জন্য।
.
দ্বিতীয় সংস্করণের বইটি বের হবার পর অর্থাৎ জুন-২০২১ থেকে আগস্ট-২০২২ পর্যন্ত EEE বিষয়ে বুয়েটে অনুষ্ঠিত সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী সমমান পদে অনুষ্ঠিত নিয়োগ/ভর্তি পরীক্ষার ৩০+ সেট প্রশ্ন ও সমাধান আছে বইটিতে (পৃষ্ঠা সংখ্যা ২৪০)।
.
---------------------------------------------------------
শুধুমাত্র নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে চাইলে বইটি নিতে পারেনঃ
.
১। কোনভাবেই কোন পরিস্থিতিতেই আমাদের কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না বা গালাগালি করা যাবে না।
.
২। বইয়ের কুয়ালিটি বা এই সংক্রান্ত কোন সন্দেহ থাকলে বা এই বিষয়ে আপনি খুঁতখুঁতে হলে দোকানে কুয়ালিটি যাচাই করে নিশ্চিত হয়ে বই কিনবেন। অহেতুক হাইপে গা ভাসিয়ে মনে সন্দেহ রেখে বই কেনার দরকার নাই। নভেম্বরের প্রথম সপ্তাহে দোকানে বই এভেইলেবল হতে পারে।
.
৩। আমাদের যদি আপনি ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারেন অর্থাৎ প্রয়োজনে এই বইয়ের মূল্য পানিতে ফেলে দিতেও দ্বিধাবোধ না করেন তাহলেই কেবলমাত্র অনলাইনে ফর্মটি পূরণ করে অর্ডার করবেন, অন্যথায় দোকান থেকে দেখে কিনুন।
.
৪। এই বই ১০০% পারফেক্ট না। কিছু ফ্ল বা খুঁত থাকতেই পারে। এটা জেনে বইটা কিনুন। আমাদের বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত না। আমাদের খুব লয়াল রিডার যারা শুধু তাঁদের জন্যই আমরা বই বের করি। আপনি যদি এই ক্যাটাগরিতে না পড়েন তাহলে বইটি আপনার জন্য না। বইও কিনবেন আবার পান থেকে চুন খসলে আমাদের গালাগালি/অহেতুক সমালোচনা করবেন এরকম যদি হয় তাহলে এই বই আপনার জন্য না। এরকম হলে স্রেফ আমাদের থেকে দূরে থাকুন, আপনার মত ভাল থাকুন।
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to