ঘরে বসে IELTS প্রস্তুতি

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days

Inhouse product


Price
৳550.00 ৳750.00 /PCs -27%
Club Point: 700
Quantity
(In stock)
Total Price
Refund
Not Applicable
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
Nameঘরে বসে IELTS প্রস্তুতি
Authorমুনজেরিন শহীদ 
Publisherতাম্রলিপি 
Edition1st Published, 2023 
Number of pages367 
Country Bangladesh
LanguageBangla + English
Summary 
ঘরে বসে IELTS প্রস্তুতি

স্পিকিং, লিসিনিং, রাইটিং ও রিডিং— IELTS পরীক্ষায় দরকারি এই চারটি অংশেরই পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে ঘরে বসে IELTS প্রস্তুতি বইটিতে রয়েছে-

  • IELTS-এর ৪টি সেগমেন্ট এর Complete preparation

  • পরীক্ষায় ভালো করার Tips and Techniques

  • Speaking- এর ১০০+ Common Topics

  • ৫০০+ প্রয়োজনীয় IELTS Vocabulary

  • Common mistakes নিয়ে আলোচনা

  • ৩০+ Detailed টপিকভিত্তিক চ্যাপ্টার

 

IELTS-এ ৮ দশমিক ৫ পয়েন্ট অর্জনকারী মুনজেরিন শহীদের প্রায়োগিক অভিজ্ঞতার আলোকে রচিত বইটি ঘরে বসেই IELTS Preparation নেওয়ার পরিপুর্ণ Journey।

ঘরে বসে IELTS প্রস্তুতি যেভাবে নিবেন 

পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চশিক্ষা, চাকরি এবং ইমিগ্রেশনের জন্য ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) সর্বাধিক জনপ্রিয় একটি পরীক্ষা। ব্রিটিশ কাউন্সিল, আইডিপি: আইইএলটিএস অস্ট্রেলিয়া ও কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট যৌথভাবে এটি পরিচালনা করে।

এক সময় শুধু যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য টেস্টটি অপরিহার্য হলেও বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বেশির ভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো এই স্কোর গ্রহণ করছে। 

আইইএলটিএসে অংশগ্রহনের জন্যে নির্দিষ্ট কোন যোগ্যতার প্রয়োজন নেই। যেকোনো শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ১৬ বছর বা তার বেশি বয়সী যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারেন। 

IELTS পরীক্ষার ধরন 

IELTS পরীক্ষা সাধারণত দুই ভাবে হয়ে থাকে:

১. Paper Based (খাতা-কলম ব্যবহার করে)

২. Online Based (কম্পিউটারের মাধ্যমে)

নিজের পছন্দমত যেকোনো একটি পদ্ধতি বেছে নেওয়া যাবে। তবে পরীক্ষার সকল উপকরণ কর্তৃপক্ষ সরবরাহ করবে। নিজস্ব উপকরণ ব্যবহারের অনুমতি নেই।

দুই ধরণের মডিউলে পরীক্ষাটি হয়ে থাকে। স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা হয়। কারিগরি বিষয় বা প্রশিক্ষণে ভর্তি এবং ইমিগ্রেশনের জন্য জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়। 

IELTS পরীক্ষা পদ্ধতি 

আইইএলটিএস পরীক্ষায় দুই ধরনের মডিউলেই চারটি অংশ থাকেঃ 


শোনা (Listening)

রেকর্ড করা নির্দিষ্ট বক্তব্য বা কথোপকথন শুনে এ অংশে প্রশ্নের উত্তর করতে হয়। কেবল একবারই বাজিয়ে শোনানো রেকর্ডটি থেকে মাল্টিপল চয়েজ, সংক্ষিপ্ত উত্তর, বাক্যপূরণ প্রভৃতি প্রশ্ন করা হয়। ৩০ মিনিটের এই অংশে মোট চারটি বিভাগে ৪০টির মতো প্রশ্নের উত্তর দিতে হয়। এ অংশে পরীক্ষার্থীরা ৪ রকম অ্যাকসেন্টের মুখোমুখি হতে পারেন- ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান। মূলত এই অংশে ইংরেজি বোঝার ক্ষমতা যাচাই করা হয়।

লেখা (Writing)

এ অংশে ইংরেজি লেখার দক্ষতা যাচাই করা হয়। যেখানে ১ ঘণ্টায় দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়। দ্বিতীয় প্রশ্নটিতে প্রথম প্রশ্নের চেয়ে বেশি নম্বর থাকে। প্রথম প্রশ্নে ২০ মিনিটের কাছাকাছি সময়ে ১৫০ শব্দে কোন চার্ট, ডায়াগ্রাম ইত্যাদির উপর ভিত্তি করে বিশ্লেষণধর্মী কিছু লিখতে হয়। দ্বিতীয় অংশে ৪০ মিনিটে ২৫০টি শব্দে কোন নির্দিষ্ট বিষয়ের পক্ষে বা বিপক্ষে বিশ্লেষণী বা সমালোচনামূলক মূল্যায়ন লিখতে হয়। 

বলা (Speaking)

কথা বলার দক্ষতা যাচাইয়ের ১২ থেকে ১৫ মিনিটের এই অংশে তিনটি বিভাগে পরীক্ষা দিতে হয়। প্রথম বিভাগে পরিবার, পড়াশোনা, শখ প্রভৃতি বিষয়ক কিছু সাধারণ প্রশ্ন থাকে। দ্বিতীয় বিভাগে একটি নির্দিষ্ট বিষয়ে দুই মিনিট কথা বলতে হয়। প্রস্তুতির জন্য এক মিনিট সময় দেয়া হয়। তৃতীয় বিভাগে থাকে নির্দিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীদের সঙ্গে চার পাঁচ মিনিটের কথোপকথন। এ অংশে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়। যেমন- কথার গতি ও সাবলীলতা, নির্ভুল ও বোধগম্য উচ্চারণ, শব্দভাণ্ডারের বিস্তৃতি, ব্যাকরণের বৈচিত্র্যময় ও নির্ভুল ব্যবহার প্রভৃতি।

পাঠ (Reading)

এক ঘন্টাব্যাপী এ অংশে ৩টি অনুচ্ছেদ থেকে ৪০টি প্রশ্ন করা হয়। বিভিন্ন জার্নাল, বই, সংবাদপত্র থেকে কিছু অংশ তুলে দিয়ে সেখান থেকে বাক্যপূরণ, সংক্ষিপ্ত উত্তর, সঠিক উত্তর খুঁজে বের করা প্রভৃতি প্রশ্ন করা হয়।

Frequently Bought Products

Product Queries (0)

Login Or Registerto submit your questions to seller

Other Questions

No none asked to seller yet

All categories
Flash Sale
Todays Deal